মোঃ আমির হোসেন, সৈয়দপুর( নীলফামারী):
নীলফামারী জেলার সৈয়দপুরে ১৫ ডিসেম্বর( শুক্রবার) সৈয়দপুর আর্ট একাডেমির উদ্যোগে সৈয়দপুরের রেলওয়ে অফিসার্স ক্লাবে দিনব্যাপী শিশু ও অভিভাবকদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।চিত্রাংকন প্রতিযোগিতায় দুইশত শিক্ষার্থী ও পঞ্চাশ জন অভিভাবক অংশ নেয়।
সৈয়দপুর আর্ট একাডেমি ২০১৮ সাল থেকে সকল জাতীয় দিবসে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকে বিজয় দিবস উপলক্ষে সকাল থেকে ক থেকে ঝ গ্রুপে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, কবিতা, হামদ, নাত দেশাত্মবোধক গানের আয়োজন করেছে।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবেয়া আলিম এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোছাঃ শাহীনা বেগম, তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান, রহমতুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ হাফিজা খাতুন,সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদুজ্জামান রাশেদ, সমাজসেবক মোঃ রবিউল আওয়াল রবি, শাপলা মেটালিকের স্বত্বাধিকারী মোঃ বুলবুল সরকার।
এ সময় আর্ট একাডেমির শিক্ষক মোঃনূর হাসান,কুলসুম দৃষ্টি,মোঃ আরিফুল ইসলাম,এহসানুল মাহবুব যোবায়ের,আমবার,মোস্তাকিমা রানী উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দপুর দর্পণ স্বেচ্ছাসেবী সংগঠন এর সভাপতি ও সৈয়দপুর আর্ট একাডেমির উপদেষ্টা মোঃ আমির হোসেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর আর্ট একাডেমির পরিচালক মো: জাবেদ আত্তারী।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের সনদ ক্রেস্ট প্রদান করেন।