• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
Headline
মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

ছেংগারচর পৌরসভার ৩৩ কোটি  টাকার বাজেট ঘোষণা 

সুষম বণ্টন এবং স্বচ্ছতার সাথে বাজেট বাস্তবায়ন করতে বদ্ধপরিকর: পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি 

Lovelu / ৩২৫ Time View
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

ইসমত বাহার:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৩৩ কোটি ৩০ লাখ ৩১ হাজার ৬১২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার  (১ জুলাই) বিকেলে পৌরসভার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি  বাজেট ঘোষণা করেন।বাজেট উপস্থাপন করেন পৌর নির্বাহী কর্মকর্তা (অতি:দা:) ইউসুফ আলী।

 

প্রস্তাবিত বাজেটে সর্বমোট রাজস্ব  আয় ধরা হয়েছে ৭ কোটি ২৬ লাখ ৯৩ হাজার ৩০৬ টাকা এবং সর্বমোট রাজস্ব  ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৩৩ লাখ ৫৫ হাজার টাকা।উন্নয়ন সহায়তা প্রাপ্তি(বিভিন্ন প্রকল্প হতে)২৬ কোটি ৩ লাখ ৩৮ হাজার ৩০৬ টাকা এবং  উন্নয়ন সহায়তা ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ৩০ লাখ  টাকা। ফলে বাজেটে ৫ কোটি  ৬৬ লাখ ৭৬ হাজার ৬১২ টাকার উদ্বৃত্ত রয়েছে। বাজেটে উন্নয়ন খাতে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে।

 

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা: মো. মাহবুবুর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী(অতি:দা:) মো. ফজলুল হক, উপজেলা প্রকৌশলী মো. সোহেল আনোয়ার, যুব উন্নয়ন কর্মকিহর্তা মো. তারিক মাহমুদ হোসেন, উপজেলা সমাজকল্যাণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,  সহকারী প্রকৌশলী মো.মান্নানুল ইসলাম, হিসাবরক্ষক সোহরাব হোসেন,গণমাধ্যমকর্মীসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি বলেন, পৌর নাগরিকদের সুবিধা নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে এই বাজেট বাস্তবায়ন করা হবে। পৌরসভার জনসাধারণের জীবনমানের উন্নতি ঘটবে। পৌরসভার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার পাশাপাশি নাগরিক সেবার মান উন্নয়নে সহায়ক হবে। আমরা সুষম বণ্টন এবং স্বচ্ছতার সাথে এই বাজেট বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায় এই বাজেট সফলভাবে বাস্তবায়িত হবে এবং ছেংগারচর  পৌরবাসীর জীবনযাত্রার মান উন্নত হবে।

 

তিনি আরও জানান, তিনি পৌর প্রশাসক হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। অপ্রয়োজনীয় ব্যয় কমানো হয়েছে। পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ চলমান থাকায় জনগণ সাময়িকভাবে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। সঠিক সময়ে প্রকল্পের কাজ বাস্তবায়নে পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।ঘোষিত বাজেটের সফল বাস্তবায়নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সহ পৌরসভার সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category