• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
Headline
কুমিল্লার চান্দিনায় কাকী হত্যা: স্বামী-স্ত্রীর যাবজ্জীবন সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার উপযোগী পরিবেশ সৃষ্টি করতে হবে— এএসপি জাবীর হুসনাইন সানীব  দক্ষিণ গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন তানিয়া আক্তার মানুষের তৃষ্ণা নিবারণে ত্রিশালে আল-হক ফাউন্ডেশনের ৩টি টিউবওয়েল স্থাপন কুমিল্লায় কথা-কবিতা-গানে রবীন্দ্র-নজরুল স্মরণ অনুষ্ঠান ময়লার স্তূপে পরিণত হচ্ছে সদ্য পরিষ্কার করা মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের খাল কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ নারীসহ তিন মাদক বিক্রেতা গ্রেপ্তার হারিয়ে যাওয়া ঐতিহ্যের টানে ত্রিশালে পলো বাওয়া উৎসব রূপগঞ্জে নাশকতা প্রতিরোধে যুবদলের বিক্ষোভ মিছিল ও মোটর সাইকেল শোডাউন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা ও দোয়া

মতলবে মাদক বিরোধী র‌্যালি ও সভা

সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার উপযোগী পরিবেশ সৃষ্টি করতে হবে— এএসপি জাবীর হুসনাইন সানীব 

Lovelu / ৩৪ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

কামরুল হাসান রাব্বি :

সহকারী পুলিশ সুপার ( মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব বলেছেন,বাংলাদেশকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে হলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি তরুণ সমাজকে আগামী দিনের সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার উপযোগী পরিবেশ সৃষ্টি করতে হবে।প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত করতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করে একটি সুন্দর বাংলাদেশ গড়তে হবে।

 

সোমবার (৩১ আগস্ট-২০২৬) বিকেলে মতলব উত্তর থানার আয়োজনে কলাকান্দা ইউনিয়নের নীলনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মাদক বিরোধী র‌্যালি ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

জাবীর হুসনাইন সানীব বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

 

তিনি আরো বলেন, আমাদের সমাজকে নতুন করে গড়ার জন্য, মাদকমুক্ত করার জন্য সকলের ঐক্য ও সহযোগিতা প্রয়োজন। শুধু মাদক কারবারিকে দোষ দিলেই চলবে না, নিজের সন্তানদের প্রতিও নজর দিতে হবে। ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমেই আমরা একটি মাদকমুক্ত প্রজন্ম গড়তে পারি।’

 

তিনি বলেন, ‘এলাকায় যারা দুষ্কৃতকারী আছে, তারা যতই শক্তিশালী হোক না কেনো, কাউকেই ছাড় দেওয়া হবে না। সমাজ পরিবর্তনে আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধ এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া পরিবর্তন সম্ভব নয়।’

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল খায়ের রানার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সহকারী পুলিশ সুপার ( মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব।

 

বক্তব্য রাখেন- কলাকান্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেহেদী হাসান, কলাকান্দা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আব্দুল মান্নান সাগর

মহসিন বেপারী, সমাজসেবক কাশেম বেপারী, ওমর আলী, ইউপি সদস্য কবির হোসেন।

 

এসময় উপস্থিত ছিলেন- শ্রমিক দলের আহ্বায়ক খোরশেদ আলম ছৈয়াল, সদস্য সচিব মোসলেম প্রধান, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হালিম বেপারী, ইউপি সদস্য সাইদুর রহমান শিবলু, উপজেলা ছাত্রদলের সদস্য মিজানুর রহমান, নারীনেত্রী কুলসুম আক্তার দিপালী, যুবদল নেতা মামুন সরকার, ইউনিয়ন ছাত্রদল নেতা সিফাত।

 

নীলনগর উচ্চ বিদ্যালয় থেকে মাদক বিরোধী র‌্যালিটি বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিলারচর বাজারে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category