ম.ব.হোসাইন নাঈম:
নোয়াখালীর সুধারাম উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৩টি চাপাতি ও দুটি পাইপ জব্দ করে পুলিশ।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে,গতকাল সোমবার গভীর রাতে উপজেলার ১০ নং অশ্বদিয়া ইউনিয়নের নিরঞ্জনপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি বলেন, গতকাল সোমবার রাতে কয়েকজন ডাকাত বিভিন্ন জায়গা থেকে এসে ডাকাতির উদ্দেশ্যে সুধারাম উপজেলার ১০ নং অশ্বদিয়া ইউনিয়নের নিরঞ্জনপুর এলাকায় সংঘবদ্ধ হয় বলে জানতে পারে পুলিশ। তাৎক্ষণিক সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০/১২ জন ডাকাত দৌঁড়ে পালানোর চেস্টা করলে পুলিশ ৩ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
এসপি আরো জানায়, এ ঘটনায় মামলা নেওয় হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।