আবদুল মান্নান সিদ্দিকী:
“স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ভ্রাম্যমান আইসিটি ভ্যানের মাধ্যমে উপজেলা পর্যায়ে দুই মাস মেয়াদী কম্পিউটার বেসিক ও নেটওয়াকিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
৯মে বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে
এ প্রশিক্ষণের উদ্বোধন করেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা সাব্বির আহমেদ।
উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা গুলরাওশান ফিরদৌসের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মুন্সীগঞ্জ এর উপ পরিচালক শেখ মোঃ নাসির উদ্দিন, সহকারী পরিচালক মো. আবদুল আজিজ আকন্দ, উপজেলা আই সিটি কর্মকর্তা সারমীন, প্রশিক্ষণ শিক্ষার্থী মোহাম্মদ জাকির লস্কর প্রমুখ।