• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

সিরাজগঞ্জ ইকোনমিক জোনের নির্মাণাধীন ব্রিজের গার্ডার ধ্বস

Lovelu / ২৫৪ Time View
Update : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের নির্মাণাধীন ইকোনমিক জোনের নির্মাণাধীন একটি ব্রিজের তিনটি গার্ডার ধসের ঘটনা ঘটেছে। এঘটনায় একজন শ্রমিক এখনো নিচে চাপা পড়ে আছে। সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস। 
আজ মঙ্গলবার (২ এপ্রিল) সকালে নির্মাণাধীন ব্রিজটির ৩টি গার্ডার ধসের ঘটনা ঘটে।
গার্ডার ধসের সময় ওই গার্ডারে ৩ জন শ্রমিক কাজ করছিলেন বলে জানা গেছে। এরমধ্যে আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ও বাকি আরেকজন তেমন আহত হননি। তবে বাকি একজন এখনো গার্ডারের নিচে চাপা পড়ে আছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক আব্দুল মান্নান।
যে তিনজন শ্রমিক সেখানে কাজ করছিলেন তারা হলেন- মো. হাফিজুল ইসলাম (২৪), জহুরুল ইসলাম (৬০) ও জুবায়ের (২২)। এর মধ্যে জুবায়ের গার্ডারের নিচে চাপা পড়ে আছে। জুবায়ের সিরাজগঞ্জ সদরের মিরপুর মহল্লার মাহমুদ আলীর ছেলে।
সেই গার্ডারেই কাজ করা অবস্থায় অল্পের জন্য রক্ষা পাওয়া শ্রমিক হাফিজুল ইসলাম বলেন, আমরা দুই গার্ডারের মাঝখানে ক্রস গার্ডারের কাজ করছিলাম। হঠাৎ গার্ডারগুলি ভেঙ্গে পড়ে। এসময় আমি দৌড়ে সরে গেলেও বাকি দুজন সরতে পারেনি। পরে পাশে কাজ করা আরও কয়েকজন এগিয়ে এসে জহুরুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে জুবায়ের এমনভাবে চাপা পড়েছে যে তাকে আমরা খুঁজেও পাইনি। আমরা কোনকিছু বুঝে ওঠার আগেই এই ঘটনা ঘটে গেছে।
সদর থানার (ওসি-তদন্ত) মো. হাসিবুল্লাহ বলেন, খবর পাওয়ার পরেই সেখানে পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল। এরপর আমি নিজেই ঘটনাস্থলে এসেছি। আইনশৃঙ্খলার যেন অবনতি না ঘটে সেদিকে খেয়াল রাখা হচ্ছে। ধসে যাওয়া গার্ডারের নিচে একজন চাপা পড়ে আছেন। ফায়ারসার্ভিস তাকে উদ্ধারে কাজ করছেন। আমরা তাদেরকে সহযোগিতা করছি।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক আব্দুল মান্নান বলেন, খবর পাওয়ার পরেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। আমরা জানতে পেরবছি এখানে তিনজন শ্রমিক কাজ করছিলেন। এর মধ্যে একজনকে আগেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি জন ঠিক আছে।
তিনি আরও বলেন, এখনও একজন শ্রমিক ধসে যাওয়া গার্ডারের নিচে চাপা পড়ে আছেন। তার শুধু হাত দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে তিনি মারা গেছেন। তাকে উদ্ধারে আমরা কাজ করে যাচ্ছি। যেহেতু নিচে বালু তাই বালু সরিয়ে তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category