• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

সিরাজগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু,এক জেলে নিখোঁজ

Lovelu / ২০০ Time View
Update : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে শওকত সরকার (৩০) নামে এক জেলে নিখোঁজ হয়েছে ও জেলার কামারখন্দ উপজেলার হুরাসাগর নদীতে ডুবে আরিয়ান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) ভোরে চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিনানই এলাকায় যমুনা নদীতে নিখোঁজ হয় শওকত সরকার। একই দিন সকালে কামারখন্দের বাঁশবাড়িয়া গ্রামের হুরাসাগর নদীতে ডুবে মৃত্যু হয় শিশু আরিয়ানের।

নিখোঁজ জেলে চৌহালির বিনানই গ্রামের শাহনূর সরকারের ছেলে ও মৃত শিশু কামারখন্দের বাঁশবাড়িয়া এলাকার শওকত হোসেন বাবুলের ছেলে।

বাঘুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল কালাম মোল্লা জানান, ভাই ও ভাতিজার সঙ্গে সোমবার রাতে যমুনা নদীতে মাছ ধরতে যায় শওকত সরকার। মঙ্গলবার ভোরে মাছ ধরা শেষে বাড়িতে ফেরার পথে ঘাটে পৌঁছানোর আগেই নৌকা থেকে পড়ে তলিয়ে যান শওকত। পরে জাল দিয়ে কয়েক ঘণ্টা ধরে নদীর বিভিন্ন অংশে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শামছুল হক জানান, খবর পেয়ে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। মৃত শিশু আরিয়ানের বাবা শওকত হোসেন বাবুল বলেন, মঙ্গলবার সকালে হুরাসাগর নদীর পানিতে আরিয়ানকে ভেসে থাকতে দেখে স্থানীয়রা তাকে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category