• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

সিরাজগঞ্জে কিশোরীকে ধর্ষণের পর হত্যা

Lovelu / ১৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ঘাতক ছাবেন আলী (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার পৌর এলাকার কোহিত গ্রামে এ ঘটনা ঘটে।
 ধর্ষনের পর হত্যার ঘটনায় বুধবার রাতে একই গ্রামের ওসমান আলীর ছেলে ছামেন আলীকে গ্রেফতার করা হয়। নিহত কিশোরী সুমাইয়া (১৪) উপজেলার পৌর সদরের কোহিত গ্রামের বেল্লাল হোসেনের মেয়ে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত ছাবেন আলীকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, কোহিত দিঘীরপারা গ্রামের বেল্লাল হোসেনের মেয়ে সুমাইয়া খাতুন তার দাদীর সাথে বাড়িতেই থাকতেন। তার বাবা কাজের জন্য বাড়ির বাহিরে ছিলেন ও তার দাদী ছাগল চরাতে মাঠের মধ্যে ছিলেন। এ সময় সুমাইয়া বাড়িতে একা থাকার সুযোগ বুঝে ধর্ষক ছাবেন আলী ঘরে ঢুকে তাকে জোর পুর্বক ধর্ষন করে। এ ঘটনা কাউকে বলে দিবে বলে তাকে হত্যা করে পালিয়ে যায়। এদিকে দুপুরের দিকে কিশোরীর দাদি বাড়ি ফিরে ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে ঢুকে কিশোরী সুমাইয়া খাতুনের মরদেহ দেখতে পায়।
পরে তাড়াশ থানা পুলিশকে খবর দেয়া হয়।  পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসেন। বুধবার সকালে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা হাসপাতালে ময়নাতদন্তের জন্য মরদেহটি পাঠায়।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, কিশোরীর গায়ে, মুখে ও শরিরে আঘাতের চিহৃ ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। প্রাথমিক সুরতহালে ধর্ষণের পর হত্যার বিষয়টি সন্দেহ করছি। পরে বিভিন্ন তথ্যের সুত্র ধরে একই গ্রামের ছাবেন আলীকে গ্রেফতার করা হয়। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ছাবেন আলী কিশোরীকে ধর্ষণের পর হত্যার বিষয়ে জবানবন্দি দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category