• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
Headline
মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

সাংবাদিক নেতা ইকরাম চৌধুরীর মৃত্যুবাষিকীতে মতলব উত্তরে মিলাদ ও দোয়া

Lovelu / ৩৫৫ Time View
Update : সোমবার, ৮ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক চাঁদপুর দর্পনের সম্পাদক ও প্রকাশক, সাংবাদিক নেতা  ইকরাম চৌধুরীর ২য় মৃত্যুবাষিকীতে মতলব উত্তরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

৮ আগষ্ট সোমবার বাদ আসর উপজেলার ফরাজীকান্দি দরবার শরিফের মসজিদে ফাতেমা-তু-যোহরায় মিলাদ ও দোয়া হয়।

দোয়া পরিচালনা করেন নেদায়ে ইসলামের চেয়ারম্যান ও ফরাজীকান্দি দরবারের পীর কেবলা আল্লামা শায়খ মাসউদ আহমেদ বোরহানী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও চাঁদপুর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার অফিস প্রধান শামসুজ্জামান ডলার, চাঁদপুর জেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুল বাতেন প্রধান, নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ের মাবেক প্রধান শিক্ষক এমএ হান্নান, চরকালিয়া প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রহমত পাটোয়ারী, ফরাজীকান্দি কমপ্লেক্সের প্রশাসনিক কর্মকর্তা নুরুজ্জামান, দৈনিক মানবজমিন পত্রিকার মতলব উত্তর উপজেলা প্রতিনিধি নূরে আলম নূরী, দৈনিক চাঁদপুর দর্পনের মতলব উত্তর উপজেলা প্রতিনিধি জহিরুল হাসান মিন্টুসহ স্থানীয় গন্যমান্য লোকজন ও ফরাজীকান্দি আল-আমিন এতিম খানার শতাধিক এতিম।

পরে ফরাজিকান্দি  দরবারের প্রতিষ্ঠাতা ও পীর আল্লামা শাইখ বোরহান উদ্দিন (রাঃ) এর মাজার জিয়ারত করা হয় এবং সেখানে শতাধিক এতিম উপস্থিত ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category