• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

সলঙ্গায় ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু

Lovelu / ১৯৬ Time View
Update : বুধবার, ৮ মার্চ, ২০২৩

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের সলঙ্গায় নেশার টাকা না পেয়ে ছেলের ইটের আঘাতে এক বৃদ্ধা মায়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার রাতে সলংগা থানার নাইমুড়ি গ্রামে। মাদকাসক্ত ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সলঙ্গা থানার ওসি (তদন্ত) সবুজ রানা। নিহত চায়না খাতুন (৫৭) ওই গ্রামের মৃত আলহাজ্ব আলীর স্ত্রী। গ্রেফতারকৃত ছেলের নাম শরিফুল ইসলাম। জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় শরিফুল বৃদ্ধা মায়ের কাছে নেশার টাকা দাবী করে। টাকা দিতে অস্বীকার করলে ইট দিয়ে বৃদ্ধা মাকে আঘাত করে। প্রাথমিক চিকিৎসা করাবস্থায় আহত চায়না খাতুন রাত ১০টার দিকে বাড়িতেই মারা যান।” খবর পেয়ে রাতেই শরিফুলকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মেয়ে হাসি খাতুন বাদি হয়ে গতকাল বুধবার হত্যা মামলা দায়ের করেছেন।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category