• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

সলঙ্গায় আ’লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Lovelu / ২৩৫ Time View
Update : শুক্রবার, ২৩ জুন, ২০২৩

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ  : 
স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ।
সারা দেশের ন্যায় শুক্রবার সলঙ্গায় বঙ্গবন্ধুর হাতে গড়া এ দলটির ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী  নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কর্তনসহ নানা কর্মসুচী গ্রহন করা হয়।
এ উপলক্ষ্যে সলঙ্গা থানা আওয়ামীলীগের উদ্যোগে আজ শুক্রবার  সন্ধ্যায় আ’লীগ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন,  রায়গঞ্জ,তাড়াশ-সলঙ্গার এমপি অধ্যাপক ডা: আব্দুল আজিজ।
অন্যান্যের মধ্যে  আরও উপস্থিত ছিলেন,  ফণি ভুষণ পোদ্দার, ইমান আলী, মনিরুজ্জামান মাস্টার, আব্দুল করিম ভোলা, শফি কামাল শফি, জাহিদ হাসান রতন, আব্দুল হান্নান নান্নু, আক্তারুজ্জামান সাচ্চু, ডা: মজনু,আ: করিম রেজা, রিয়াদুল ইসলাম ফরিদ সহ অনেকে।এ ছাড়াও থানার ৬ টি ইউনিয়ন আ’লীগের সভাপতি/সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category