• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
Headline
গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেঃ সমাজকল্যাণ মন্ত্রী বেনাপোলে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত, আহত ২ জন চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু মতলব উত্তরে ছাত্রদলের বৃক্ষরোপণ ও কলেজ ক্যাম্পাসে ডাস্টবিন প্রদান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রেসিডেন্ট প্রার্থী কুমিল্লা ছাতিপট্টি নৃসিংহ মন্দিরে তিন দিনব্যাপী হরিকথা মহোৎসব শুরু কুমিল্লা ছাতিপট্টির নৃসিংহ বিগ্রহ মন্দিরে অফিস কক্ষের শুভ উদ্বোধন বাবার স্বপ্ন পূরণ করেছেন, কিন্তু সেই সুখের মুহূর্ত দেখাতে পারেননি বাবাকে

মতলব উত্তর উপজেলায় প্রানী সম্পদ প্রদর্শনী

সরকার খামারীদের সুযোগ-সুবিধা প্রদান করে সাবলম্ভী করছে ….অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

Lovelu / ৩৯৬ Time View
Update : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

মাহবুব আলম লাভলুঃ
আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি বলেছেন, প্রানীজ প্রোটিনের উৎপাদন বৃদ্ধি ও গবাদি পশু পালনে এবং উন্নত জাত নির্বাচনে খামারীদের সচেতন করার লক্ষ্যে সরকার এ প্রদর্শনী ও আলোচনা সভার আেেয়াজন করেন। খামারীদের অংশ নেওয়ার মাধ্যমে নিজেদেরকে আরো দক্ষ খামারী হিসাবে গড়ে তুলতে পারবে। সরকার খামারীদের সুযোগ-সুবিধা প্রদান করে সাবলম্ভী করছে। ১৬ ফেব্রুয়ারী বুধবার দুপরে মতলব উত্তর উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ১ দিনের প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,আমাদের খাদ্য ও পুষ্টির চাহিদার পাশাপাশি বেকার সমস্যা দূরীকরণ করতে হবে। একজনকে দেখে আরেকজন যেন এসব খামার গড়তে উৎসাহি হয় ও দেশের প্রত্যন্ত অঞ্চলে এসব খামাড় ছড়িয়ে দেয়। প্রধানমন্ত্রী কর্তৃক যেসব উদ্যোগ গ্রহণ করা হয়েছে তার মাধ্যমে খামাড়িদের সমন্বয় করে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।

তিনি বলেন আমরা প্রানী সম্পদ খাত বিকাশের জন্য অতীতের সব রেকর্ড ভঙ্গ করে কাজ করছি। যে কারনে অতীতের তুলনায় বর্তমানে দেশে দুধ, মাংস ও ডিমের উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। প্রানী সম্পদ সেক্টরে এত বিকাশ ঘটেছে যে, এখন কোরবানীর জন্য ভারত থেকে আমাদের আর গরু, মহিষ না আনলেও চলে।

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপতিত্ব এবং সমাজসেবক ও সাংবাদিক মাইনুদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি)মোঃ হেদায়েত উল্যাহ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শহিদ উল্লাহ প্রধান, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ শাজাহান কামাল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগ নেতা ও মোহনপুর পর্যটন লিঃ পরিচালক কাজী মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোহাম্মদ জহির, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আব্দুল মান্নান বেপারী,খামারীদের পক্ষে ওয়াজ কুরুনী, স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. তাভীর আনজুম অনিক।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক প্রভাষক একে আজাদ, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, মেঘনা ধনাগোদা পানি ফেডারেশনের সাধারন সম্পাদক সরকার মোহাম্মদ আলাউদ্দিন ,এড. মহসীন মিয়া মানিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category