• শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

মতলব উত্তরে উপজেলা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সরকার দেশে একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছেঃ ডঃ জালাল উদ্দিন

Lovelu / ২৮০ Time View
Update : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপি নির্বাহী কমিটির সদস্য ডঃ জালাল উদ্দিন বলেছেন,আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশটাকে কিভাবে কোন জায়গা নিয়ে গেছে সরকার। দেশে একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছে এই সরকার। দেশে এই অবস্থা তৈরি হবে এটা আমরা কখনো কল্পনাও করিনি। আমরা যখন ১৯৭১ সালে যুদ্ধ করেছি স্বপ্ন দেখেছি সুখী সমৃদ্ধ একটি স্বপ্নের দেশ তৈরি হবে। আজকে সেই বাংলাদেশ… আমরা কষ্ট পাচ্ছি।

তিনি আরো বলেন, বিভাগীয় জনসভা গুলোতে নেতা কর্মীদের যেতে বাঁধা দেওয়া হচ্ছে। গাড়ী বন্ধ করে দেওয়া হচ্ছে। কিন্তু মানুষ পায়ে হেঁটে জনসভায় যোগ দিচ্ছে। এ সরকারকে মানুষ পছন্দ করে না। তাই সরকার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায়। বিএনপি এ সরকারের অধীনে নির্বাচনে যাবে না।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দঃ লুধুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

উপজেলা যুবদলের আহবায়ক খায়রুল হাসান বেনু’র সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্মআহবায়ক রাশেদুজ্জামান টিপু ও যুগ্মআহবায়ক আব্দুল মান্নান সাগরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মতলব দক্ষিন উপজেলা বিএনপির সভাপতি এনামূল হক বাদল,উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক নুরুল হক জিতু,
ছেংগারচর পৌর বিএনপির সাধারন সম্পাদক
জাহাঙ্গীর আলম প্রধান,উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল গনি তপাদার,উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সামিউল বাসার,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আহমেদ স্বপন,জেলা যুবদলের যুগ্নসম্পাদক জসিম উদ্দিন, মতলব পৌর যুবদলের সভাপতি মজিব সরকার, উপজেলা বিএনপি নেতা মফিজুল ইসলাম, গজরা ইউনিয়ন বিএনপি’র সাধরন সম্পাদক শহ আলম মেম্বার, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধরন সম্পাদক নান্নু গাজী, উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদকমেহেদী হাসান ইমু, উপজেলা বিএনপি সদস্য নুরুজ্জামান প্রমূখ।

অনুষ্ঠানে উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category