• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
Headline
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক মতলবে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান  ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা চাঁদপুর-কুমিল্লা সড়কে ডাকাতির প্রস্তুতি: দেশীয় অস্ত্রসহ আটক কুমিল্লা আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ: সবুজের ছায়ায় ন্যায়বিচারের অঙ্গীকার ত্রিশালে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

নারায়ণপুর ডিগ্রি কলেজের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

সমন্বিত প্রচেষ্টায় ভালো ফলাফল তৈরি করা সম্ভবঃ ইউএনও ফাতিমা সুলতানা

Lovelu / ১৬০ Time View
Update : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী নারায়ণপুর ডিগ্রি কলেজের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

কলেজ গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি মো. মাসুদ হাজীর সভাপ্রধানে এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুক্তার আহাম্মদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার  ফাতিমা সুলতানা।

প্রধান অতিথি বলেন,  সন্তানের সুশিক্ষায় শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। কলেজে আসার নাম করে আপনার সন্তান কোথায় যায় অভিভাবক হিসেবে আপনাকে  তার খোঁজ খবর নিতে হবে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীর সমন্বিত প্রচেষ্টায় ভালো ফলাফল তৈরি করা সম্ভব তিনি আশাবাদ ব্যক্ত করেন।তিনি শিক্ষার মানোন্নয়নে কলেজে ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব এবং ডিবেট ক্লাব গঠন করার পরামর্শ দেন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি,  নারায়ণপুর পৌর বিএনপির সভাপতি এবং কলেজ এডহক কমিটির  হিতৈষী সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন ভুঁইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালেহ আহাম্মদ, কলেজ এডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন মিঞা, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অডিট অফিসার আব্দুল কাইয়ুম কিরণ মজুমদার।

অভিভাবক সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন নারায়ণপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন।

শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন যুক্তিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. আফম সাঈফুর রহমান ভূঁইয়া, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক বিজন কুমার সরকার। অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন মো. আব্দুল মজিদ, কান্তিলাল দে।
অভিভাবক সমাবেশে কলেজের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category