• সোমবার, ২৫ মে ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

প্রাথমিক শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

সকল শিশুদের সমতা ভিত্তিক পাঠ দানের মাধ্যমে শিক্ষকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে…….ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি

Lovelu / ২৭৩ Time View
Update : বুধবার, ১৪ জুন, ২০২৩

ওমর ফারুক সাইম॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে বাংলাদেশের ৩৬ হাজার ১শত প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন। জাতির পিতার সু-যোগ্য কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১৩ সালে একই মানের প্রাথমিক শিক্ষা সকল শিশুদের জন্য নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের সকল রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় ও তার সাথে সম্পৃক্ত সকল শিক্ষকদের চাকুরী জাতীয়করণ করেন। সকল শিশুদের সমতা ভিত্তিক পাঠ দানের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা যাথে ভালোভাবে লেখাপড়া করে ভালো ফলাফল অর্জন করতে পারে সে জন্য শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের ভূমিকা রাখতে হবে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের শুধু শিক্ষাদান নয়,মানসম্মত শিক্ষাদান করতে হবে।

বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কচুয়া উপজেলার ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি উপরোক্ত কথা গুলো বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো.তাজুল ইসলাম ও সাধারন সম্পাদক কামাল হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.শাহজাহান শিশির। উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম,সহকারি কমিশনার (ভূমি) মো.ইবনে আল জায়েদ হোসেন,উপজেলা শিক্ষা অফিসার মো.নাছিমা আক্তার,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদার, উপজেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মো.আকবর হোসেন প্রমুখ।

একই দিনে দুপুরে কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের ভূমিহীনদের মাঝে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপির ঐচ্ছিক তহবিল থেকে ১২ পরিবারের মাঝে চেক বিতরন করেন। বিকালে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন, ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category