• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি কৃষকদের শ্রম কমাতে আধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি পৌঁছে দিচ্ছে: মোহাম্মদ জালাল উদ্দিন এমপি সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

সকল ধর্মের মানুষের নিরাপদ রাখতে বর্তমান সরকার বদ্ধপরিকর……ড. সেলিম মাহমুদ

Lovelu / ২৮৯ Time View
Update : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

ওমর ফারুক সাইম॥

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, আওয়ামী লীগকে সমর্থন করার কারণে হিন্দু সম্প্রদায়ের উপর স্বাধীনতা বিরোধী শক্তি অনেক হামলা চালিয়েছে। বর্তমানে সরকারে আমলে প্রতিটি সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোনেরা নিরাপদভাবে জীবনযাপন করছে। সকল ধর্মের মানুষের নিরাপদ রাখতে বর্তমান সরকার বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ম নিরেপক্ষ মানুষ। তিনি শনিবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলার সকল সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কচুয়া উপজেলা শাখার সভাপতি ফণি ভূষণ মজুমদার তাপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকাশ সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারীর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিকুর রহমান, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান মনির হোসেন, হাবিব মজুমদার জয়, সাচার জগন্নাথ ধাম পূজা সাংস্কৃতিক সংঘের সভাপতি বটু কৃষ্ণ বসু, কচুয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রানধন দেব, সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দার ও পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক মানিক ভৌমিক প্রমূখ।
এসময় স্থানীয় আওয়ামী লীগ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ উপজেলার সনতান ধর্মাবলম্বী ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category