• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Headline
ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক মতলবে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান  ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা

সউদীর সাথে মিল রেখে চাঁদপুরে ৪০ গ্রামের একাংশে ঈদুল আযহা উদযাপিত

Lovelu / ৪৮১ Time View
Update : বুধবার, ২৮ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

সউদী আরবের সাথে মিল রেখে চাঁদপুরে ৪০ গ্রামের একাংশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। শনিবার হাজীগঞ্জের সাদরা দরবার শরীফ মাদ্রাসা মাঠে ঈদের জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন সাদ্রা দরবার শরীফের বর্তমান পীর শায়েখ মো. আরিফ চৌধুরী।

তিনি জানান, ১৯২৮ সার থেকে মুফতী আল্লামা ইসহাক( রহ.)কর্তৃক প্রতিষ্ঠিত চাঁদপুর জেলার সার্দ্রা ঐতিহাসিক দরবার শরীফের ধর্মপ্রাণ মুসলমানগণ সর্বপ্রথম নবচঁন্দ্র দর্শনের নিভরযোগ্য সংবাদের ভিত্তিতে প্রতিবছরই রোজা, ঈদুল ফিতর, ঈদুল আযহাসহ ধর্মীয় সকল উৎসব উদযাপন করে আসছেন। চাঁদপুরের তিনটি উপজেলার ৪০ গ্রামের একাংশে ঈদুল ফিতর উদযাপিত হয়।

সাদ্রা দরবার শরিফের অনুসারীরা ৯৩ বছর ধরেই প্রথম চাঁদ দেখার ভিত্তিতে সাদ্রাসহ ৪০টি গ্রামের একাংশে ঈদ উদযাপন করে থাকেন। গ্রামগুলো হচ্ছে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল, শ্রীপুর, মনিহার, বরকুল, অলীপুর, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর, ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, বাশারা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট, মতলবের সাড়ে পাঁচানী, দেওয়ানকান্দি পাচানী, সাতানী, লতরদি, মোহাম্মদপুর, মোহনপুর, এখলাসপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ কচুয়া ও শাহরাস্তির বেশ কয়েকটি গ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category