আব্দুল মান্নান সিদ্দিকী:
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নের পালের বাড়িতে প্রায় ২ শত বছর আগের পুরাতন পরিত্যক্ত ভবনের নিচ তলা হতে তৃতীয় তলা পর্যন্ত প্রতিদিন শত শত ছাত্র-ছাত্রী জীবন ঝুঁকি নিয়ে কোচিংয়েঅংশগ্রহণ করছে এবং শিক্ষকগণ কোচিং করাচ্ছেন।সরেজমিনে পরিদর্শনে গিয়েএ দৃশ্য দেখা যায়।
স্হানীয় লোকজন জানান, শিক্ষকদের বার বার নিষিদ্ধ করা সত্যিও তারা কারও পড়ুয়া না করে ঝুঁকিূপূর্ন এ ভবনে কোচিং বানিজ্য চালিয়ে যাচ্ছেন।
তারা আরও জানান, যে কোন সময় ভূমি কম্পন, অতি বৃষ্টি ও অনাবৃষ্টি হলে এভবন ধসে পড়তে পারে এবং স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্র /ছাএীরা যে কোন দুর্ঘটনার সম্মুখীন হতে পারে।
যে সকল শিক্ষকরা এই কোচিং বানিজ্যের করতেছে তারা হলেন, হাঁসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের গণিত, ইংরেজি, সমাজ কল্যান শিক্ষক।
এ ব্যাপারে উক্ত কলেজের অধ্যক্ষের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আপনাদের ফোন পেয়ে পালের বাড়িতে গিয়ে শিক্ষকদের কোচিং বন্ধ করতে বলেছি।যদি বন্ধ না করেন তাহলে অভিযুক্তদের স্কুল হতে বহিষ্কার করা হবে।