আব্দুল মান্নান সিদ্দিকী:
২৪ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া স্বরূপ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠেবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি সাইদুর রহমান পিন্টুর সভাপতিত্বে ও মোঃ সাবেদুল ইসলাম সাব্বির খানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান।
সার্বিক তত্ত্বাবধায়নে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোল্যা ইয়ার আলী।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সভাপত বাঘড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান জুয়েল,যুগ্মসাধারণ সম্পাদক বাঘড়া ইউনিয়ন আওয়ামী লীগ মেজবাহ উদ্দিন ম্যাগনেট, ক্রীড়া সম্পাদক বাঘড়া ইউনিয়ন মোঃ হাবিব শেখ, বন পরিবেশ সম্পাদক বাঘড়া ইউনিয়ন আওয়ামী লীগ, জামির হোসেন বাদল।
আরো উপস্থিত ছিলেন মনির ব্যাপারী ,শ্রী রাধে ঘোষ,
শাহিন ভূঁইয়া অত্র বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের পর্ষদ সদস্য।
নুর ইসলাম সহ ছাত্র-শিক্ষক অভিভাবকগণ উপস্থিত ছিলেন।