আব্দুল মান্নান সিদ্দিকী:
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ৮ই আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মদিন,১৫আগস্ট জাতিয় শোক দিবস,১৭আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস ও ২১আগস্ট নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদ দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ আগস্ট উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মসিউর রহমান মামুনের সঞ্চালনায় জেলা পরিষদ মার্কেট ২য় তলায় এ সভায় উপস্থিত ছিলেন,উপজেলা আঃলীগের সাবেক সহ-সভাপতি সেলিম আহম্মেদ ভূইয়া ও হাজী মোখলেছুর রহমান,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আলমগীর ও হারুন উর রশিদ,১নং যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু।
আরো উপস্থিত ছিলেন,জেলা পরিষদের সদস্য এম মাহবুব উল্লাহ কিসমত,কেন্দ্রীয় আইন বিষয়ক উপ-কমিটির সদস্য জি কিবরিয়া শিমুল,বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার, উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফিরুজা বেগম, সাবেক উপদেষ্টা আজিজুল ইসলাম,মিনহাজ উদ্দীন মিনাজ,
জেলা যুবলীগের সহ সভাপতি স্বপন রায়,উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল-মামুন,সাধারণ সম্পাদক হাজী নেসারউল্লাহ সুজন,সেচ্ছাসেবকলীগের সভাপতি জহিরুল হক নিশাত শিকদার ও সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন খান ও সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন পলাশ সহ উপজেলা প্রতিটি ইউনিয়ন আঃলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।