আব্দুল মান্নান সিদ্দিকী:
২ফেব্রুয়ারি হতে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় প্রতিটিগ্যাস সিলিন্ডারের দোকানে সব কোম্পানি গ্যাস সিলিন্ড তিন থেকে সাড়ে ৩০০ টাকার বৃদ্ধি পাওয়ায় ক্রেতারা হতাশা।
গ্যাস সিলিন্ডার ক্রেতা রতনএ প্রতিনিধিকে জানান,গত মাসে ১৩৫০ টাকাদিয়ে যে গ্যাস সিলিন্ডার ক্রয় করেছিলেন, ৩রা ফেব্রুয়ারি একই বিক্রেতা ১৬৫০চাচ্ছেন।ক্রেতা মহিউদ্দিন এসেছিলেন গ্যাস সিলিন্ডার ক্রয় করতে তিনি গ্যাস সিলিন্ডার ক্রয় না করে চলে গেলেন।তিনি হতাশা প্রকাশ করে এ প্রতিনিধিকে জানান যেভাবে গ্যাস সিলিন্ডার বৃদ্ধি পেয়েছে তাতে দরিদ্রদের পক্ষেজ্বালানি হিসাবে গ্যাস ব্যবহার করা সম্ভব নয়।
গ্যাস সিলিন্ডার বিক্রেতা বোরহান জানান,২ ফেব্রুয়ারি হতে কোম্পানি থেকেই বেশি দামে গ্যাস সিলিন্ডার ক্রয় করছেন।
তাই বাধ্য হয়েই তারা বেশিদামে বিক্রি করছেন।