আব্দুল মান্নান সিদ্দিকী:
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা ঢাকা দোহার সড়কে রুদ্রপাড়ায় গ্রামীণ শিল্পালয় স্বর্ণের দোকানে চুরি। ২৪ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২-৩টার মধ্যে এ চুরি সংগঠিত হয়। চোরের দল দোকানের তালা খুলেক্যাশ বাক্সে রক্ষিত পাঁচ ভরি স্বর্ণ অলংকার নিয়ে চোরের দল চম্পট দেয় বলে জানান দোকানটির স্বত্বাধিকারী লক্ষণ ভৌমিক। যার বাজার মূল্য চার লক্ষাধিক টাকা ।
লক্ষণ ভৌমিক জানান, এ সময় তিনি এবং তার কর্মচারী দুপুরের খাবার খেতে বাড়িতে চলে যান।কর্মচারী বাড়ি হতে ফিরে এসে দেখেন দোকানের শাটারের তালা ভাঙ্গা।ভেতরে গিয়ে দেখেন ক্যাশ বাক্স খোলা।ক্যাশ বাক্সে রক্ষিত পাঁচ ভরি সোনা নেই।এ চুরির সংবাদটি পেয়ে তিনি দোকানে চলে আসেন।এ খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে
স্থানীয়রা তার দোকানে ভিড় জমান।