• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

শ্রীনগরে রুসদী উচ্চ বিদ্যালয়ের শত বর্ষের ক্ষন গননা শুরু

Lovelu / ২৮০ Time View
Update : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

আব্দুল মান্নান সিদ্দিকীঃ

১৯২৪ সালের ৩ জানুয়ারি বাবু যতীন্দ্র কুমার চক্রবর্তী শ্রীনগর উপজেলার রুসদী গ্রামে রুসদী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।৩ জানুয়ারি ২০২৩ রোজ- মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় রুসদী উচ্চ বিদ্যালয়ের ৯৯ বছর পূর্তি ও শতবর্ষের ক্ষন গননা উপলক্ষে কেক কেটে ও আনন্দ  র‌্যালি মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

অনুষ্ঠানে আয়োজক প্রাক্তন ছাত্র সংসদ রুসদী উচ্চ বিদ্যালয় এর আহবায়ক মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে প্রাক্তন ছাত্র সংসদ রুসদী উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য মোঃ জসিম মোল্লার সঞ্চালনায় আলোচন অংশ গ্রহন করেন প্রাক্তন ছাত্র সংসদ রুসদী উচ্চ বিদ্যালয়ের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক, প্রাক্তন ছাত্র ও শিক্ষক আব্দুল মান্নান মিয়া, আহবায়ক কমিটির সদস্য উপাধ্যক্ষ মোঃ সহিদুর রহমান সিকদার,আটপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রাক্তন ছাত্র সংসদ রুসদী উচ্চ বিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য মোঃ ফজলুর রহমান, রুসদী উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সদস্য মোঃ ফরহাদ হোসেন পেল্টু, রুসদী উচ্চ বিদ্যালয়ের সাবেক সদস্য মোঃ মিজানুর রহমান লন্ঠু, মোঃ আনোয়ার হোসেন হৃদয়, মোঃ শহীদুল ইসলাম মোল্লা, মোঃ মিজানুর রহমান তালুকদার, মোঃ হারুন অর রশিদ, প্রাক্তন ছাত্র সংসদ রুসদী উচ্চ বিদ্যালয়ের আহবায়ক কমিটির সদস্য মোঃ আদিলুর রহমান, শেখ ফজলুল হক, মাসুদ রানা আবজাল, আসাদুজ্জামান বাবু, দেশ আমার টেলিভিশন এর পরিচালক আক্তার হোসেন আবির, রুসদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান শেখ, সহকারী প্রধান শিক্ষক বাবু পবিত্র কুমার সরকারসহ রুসদী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও সাবেক বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলোয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ র‌্যালি ও কেক কেটে আলোচনা করে আগামী বছর শত বছর উদযাপনের বিষয়ে সার্বিক আলোচনা করে সকল ছাত্র-ছাত্রী, অভিভাবক প্রাক্তন ছাত্রদের কেক ও মিষ্টি মূখ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category