আব্দুল মান্নান সিদ্দিকী:
তীব্র গরমে জন জীবন অতিষ্ঠ সমাজের নিন্ম আয়ের মানুষের মাঝে ওরস্যালাইন মিশ্রিত আধা লিটার করে মাম পানিতিন দিন যাবত ধারাবাহিক ভাবে বিতরণ করছেন।
মানুষ মানুষের জন্য নামক সেবা মূলক একটি সংগঠন।
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের বাঘড়া বাজারে ২৩ ও ২৪ এপ্রিল রিক্সা চালক, অটো চালক, ও পথচারীদের
২৫ শে এপ্রিল ভাগ্যকুল ইউনিয়নের আল আমীন বাজার বাস স্টান্ডে রিক্সা চালক, অটো চালক বাস ড্রাইভার, হেলপার সহ পথচারীদের মাঝে ওরস্যালাইন মিশ্রিত পানি বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি শেখ, হামিদুর রহমান বলেন মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন সম্পূর্ণ অরাজনৈতিক সেবা মূলক সংগঠন।
আমাদের এই সংগঠন হতে আমরা বিভিন্ন সময় সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেছি।
সেই ধারাবাহিকতায় আজ তিনদিন ধরে আমরা ওরস্যালাইন মিশ্রিত পানি বিতরণ করছি।তিন দিনে এই পযন্ত ৩৫০ বোতল আধা লিটার মাম পানি এবং ৩৫০টি ওরস্যালাইন প্রদান করিয়াছি।
তিনি আরো বলেন গরমের তীব্রতা শিথিল না হলে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।