• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

শ্রীনগরে মাদক মুক্ত করতে গিয়ে সমন্ধির হাতে প্রাণ গেল ভগ্নিপতির

Lovelu / ২২৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

আব্দুল মান্নান সিদ্দিকী:

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা রুদ্রপাড়া গ্রামের আব্দুর রশিদ খানের ছেলে রাসেল খান( ৩২)।
তার সমন্ধি একই গ্রামের তৌফিকের ছেলে আব্দুর রহমান মাদসাক্ত সমন্ধিকে সুপথে আনায়নের জন্য জন্য গত একমাস পূর্বে তিনি আব্দুর রহমানকে একটি মাদাসাক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করেন এবং চিকিৎসা ব্যবস্থা করেন।এতে আব্দুর রহমান রাসেল খান কে ভুল বুঝে এবং তার উপর ক্ষুব্ধ হয়।
অল্প কয়েকদিন পূর্বে মাদক নিরাময় কেন্দ্র হতে বাড়িতে ফিরে আসে।পরিকল্পনা মোতাবেক গত তিনদিন পূর্বে আত্মীয়-স্বজনদের জানান তিন দিনের জন্য বাড়ির বাইরে বেড়াতে যাবেন।এ কথা বলে ঘর থেকে বের হন।১৪ সেপ্টেম্বর ভোররাতে আব্দুর রহমান ঘুমন্ত রাসেলের টিন সেটের ঘরের পিছনের জানালা খুলে চাইনিজ কুড়াল দিয়ে রাসেলের মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে।এলাকা ত্যাগে পূর্বে জনগণকে জানান তিনি রাসূলকে শেষ করেছেন।

রাসেলকে ঘুমন্ত ঘর হতে উদ্ধার করে জয়পাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যুর ঘোষণা করে।
পরে লাশময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ(মিটফোট) হাসপাতালে প্রেরণ করা হয় ময়নাতদন্ত শেষে বিকেল পাঁচটায় তার লাশ গ্রামের বাড়িতে আসলে শত শত নর-নারী ভিড় জমায়।এ সময় নিকটতম আত্মীয়-স্বজনের কান্নায় একহৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

জানাজার শেষে স্থানীয় গোরস্থানে তার লাশ দাফন করা হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category