আব্দুল মান্নান সিদ্দিকী:
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের ছত্রভোগে ৭ মার্চ মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় ১ জনকে কৃষি জমির মাটি কাটার অপরাধে নগদ ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ঢাকা জেলার দোহার উপজেলার ধীপপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে নুর মোহাম্মদ।
ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হোসেন পাটওয়ারী।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন পাটওয়ারী বলেন, এ ভ্রাম্যমান আদালত চলমান থাকবে।