আব্দুল মান্নান সিদ্দিকী:
২৮ ফেব্রুয়ারি বেলা ১২ টায় শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের হাতারপাড়া এলাকায় কৃষি জমি হতে মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় ভেকু মেশিন দ্বারা মাটি কেটে তা অবৈধভাবে বিক্রয় করার অপরাধের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ভ্রাম্যমাণ আদালত টি পরিচালনা করেন শ্রীনগর উপজেলার সহকারী কমিশনার( ভূমি) মোঃ আবুবকর সিদ্দিক।
মোঃ আবুবকর সিদ্দিক বলেন, এ উপজেলার ফসলি জমি, জলাশয় , রাস্তাএবং সরকারি স্থাপনা রক্ষার্থে উপজেলা প্রশাসন, শ্রীনগরের এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।