আব্দুল মান্নান সিদ্দিকীঃ
১১ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের মজিদপুর দয়াহাটা, কেসি রোড সংলগ্ন এলাকায় কৃষি জমি হতে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় ।
এ সময় ভেকু মেশিন দ্বারা মাটি কেটে তা অবৈধভাবে বিক্রয় করার অপরাধের একজনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
এভ্রাম্যমান আদালত টি পরিচালনা করেন শ্রীনগর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ আবুবকর সিদ্দিক।
সহকারী কমিশনার ভূমি মোঃ আবুবকর সিদ্দিক বলেন, এ উপজেলার ফসলি জমি,জলাশয় , রাস্তাএবং সরকারি স্থাপনা রক্ষার্থে উপজেলা প্রশাসন,শ্রীনগরের এ ধরনের ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।