আব্দুল মান্নান সিদ্দিকী:
মুন্সীগঞ্জ জেলারশ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের ৩টি ব্রীজের ও বেগম ফাতেমা আরশেদ আলী উচ্চ বিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দেওয়া উপহার ৪তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধনকরা হয়।এ উপলক্ষে ১৪ মার্চ বিকেল ৪টায় বেগম ফাতেমা আরশেদ আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় ঢাকা মহানগর শাহবাগ থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড,এম.এ হামিদ খানের সভাপতিত্বে,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় সংসদ মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন,ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনসুর আহমেদ,সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন।
আরও উপস্থিত ছিলেন,শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজির হোসেন,পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন,বীরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শহিদুল্লাহ কামাল জিল্লু,কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু, শ্যামসিদ্ধি ইউনিয়ন আঃলীগ সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বেপারী,শ্যামসিদ্ধি ইউনিয়ন যুবলীগের সভাপতি সাব্বির হোসেন পাঠান, সাঃ সম্পাদক মামুন বেপারী,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম সজল,ছত্রলীগ নেতা তানভীর খান জয়,ইউপি সদস্য নুর এ আলম মিঠু প্রমূখ।