• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

শ্রীনগরে বাল্যবিবাহ নিরোধ সংক্রান্ত মতবিনিময় সভা

Lovelu / ২২৭ Time View
Update : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

আব্দুল মান্নান সিদ্দিকীঃ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বাল্য বিবাহ নিরোধ সংক্রান্ত মতবিনিময় সভা ৫ই অক্টোবর বৃহস্পতিবার উপজেলা অডিটোরিয়াম রুমে সকাল ১১টা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটোয়ারীর সভাপতিত্বতে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, শ্রীনগর উপজেলা প: প: কর্মকর্তা ডা আদনান মো শাকিল, মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল, ইউপি চেয়ারম্যান, হামিদুল্লাহ খান মুন, কাজী মনোয়ার হোসেন শাহাদাত, আলী আকবর, সহ ১৪ ইউনিয়ন কাজীগন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটোয়ারী বলেন, বাল্যবিবাহের সঙ্গে জড়িত সবাইকে শাস্তির আওতায় আনা হবে। বাল্যবিবাহ নিরোধ আইন, ১৯২৯ অনুসারে একজন ছেলে ও মেয়ের বিয়ের ন্যূনতম বয়স ২১ ও ১৮ হলেও বাংলাদেশে এ বয়স সীমার নিচে ৫২ শতাংশ মেয়ের বিবাহ হয়ে থাকে। বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার।

সভায় আরও জানানো হয়, নোটারি পাবলিকের মাধ্যমে কোন বিয়ে সম্পন্ন হবে না সেইসঙ্গে তালাকও গ্রহণযোগ্য নয়। অনেকেরই ভুল ধারণা রয়েছে এ বিষয়ে। দেশের মানুষকে এ বিষয়ে সচেতন হতে হবে। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধের পর সেসব পরিবারকে মনিটরিংয়ে রাখার বিষয়ে নির্দেশনা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category