আব্দুল মান্নান সিদ্দিকী:
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার তারাটিয়া কান্দার মাঠে তারাটিয়া প্রিমিয়ার লীগ সিজন-৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
তারাটিয়া যুব সমাজের আয়োজনে শুক্রবার ৩মার্চ বিকেল ৪টায় আটপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খেলাটির উদ্বোধন।
আটপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল হাই শিকদার এর সভাপতিত্বে,সহকারি শিক্ষক সিরাজুল ইসলাম ও সমাজ সেবক হিরু হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী মোঃ তোফাজ্জল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম লিটন,মহিলা আঃলীগ নেত্রী মর্জিনা বেগম, সেচ্ছসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল সাহরিয়ার,পাটাভোগ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রায়হান মাহমুদ,বাড়ৈগাও ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি রুহুল আমিন,আটপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবু,তারাটিয়ার সমাজ সেবক রফিকুল আলম চুন্নু,বিশিষ্ট ব্যবসায়ী সোলায়মান শেখ।
সম্মানিত অতিথি ছিলেন,মুন্সীগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন,আটপাড়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভপতি মিজানুর রহমান।
মামা ভাগ্নে সুপার স্টারকে হারিয়ে বেপারী সুপার স্টার জয় লাভ করেন।খেলাটি পরিচালনায় ছিলেন, সেলিম শিকদার ও জাকির হোসেন।