আব্দুল মান্নান সিদ্দিকী:
স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যে সারাদেশে প্রাণীসম্পদ মেলা-২০২৩ অনুষ্ঠীত হচ্ছে।
তারই অংশ হিসেবে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ কামরুজ্জামান স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শ্রীনগর উপজেলার ষোলঘর এ,এস, কে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও বাংলাদেশ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ডেইরী উন্নয়ন প্রকল্প(এলডিডিপি)এর সহযোগিতায় শনিবার ২৫ ফেব্রুয়ারী সকাল ১০টায় এ প্রাণীস্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।
প্রাণীসম্পদ প্রদর্শনী অনষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার(ভূমি)আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু তোহা মোহাম্মদ শাকিল, উপজেলা কৃষি অফিসার শান্তনা রাণী, বীরমুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার,প্রকৌশলী অফিসার মোঃ মহিফুল ইসলাম,সহকারী শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দিন,উপজেলা আঃলীগ যুগ্ম সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, উপজেলা ডেইরী এসোসিয়েশন এর সহ-সভাপতি জি এম খালিদ,শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন সহ উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক পশু-পাখির খামারীসহ প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠান শেষে খামারিদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।