• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

শ্রীনগরে নিরাপত্তা কর্মী হত্যা, গ্রেফতার-৩

Lovelu / ২৮৩ Time View
Update : শনিবার, ১১ মে, ২০২৪

আব্দুল মান্নান সিদ্দিকী:

মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি স্টিল এন্ড রি-রোলিং কারখানার আব্দুল কুদ্দুস আকন (৫৫) নামে এক নিরাপত্তা কর্মীকে হত্যার ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ।

 

১১ মে শনিবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্যা নিশ্চিত করে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার।

এতে গ্রেফতারকৃতরা হলেন, শহিদুল ইসলাম লিটন(৪০), রতন হোসেন(৩৪) ও জাবেদ হোসেন(৪৩)।

সংবাদ সম্মেলনে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার বলেন, শ্রীনগর থানার কুকুটিয়া ইউনিয়নের সুরদিয়া এলাকার লিজেন্ড স্টীল রি-রোলিং মিলের নৈশপ্রহরীকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার ঘটানার ২৪ ঘন্টার ভিতর হত্যাকান্ডে জড়িত আসামীদের সনাক্ত ও গ্রেফতার করা হয়েছে।

রোলিং মিলের মালিক মো. মাহাথির উদ্দিন রাতুল সাথে মো: শহিদুল ইসলাম লিটনের ব্যবসায়িক লেনদেনের কিছু টাকা পাওনা ছিল। মিলের মালিক টাকা দিতে দেরি করায় ক্ষিপ্ত হয়ে শহিদুল ইসলাম লিটন তার সহযোগী রতন হোসেন ও জাবেদ হোসেন মিলে তাকে চেয়ারের সাথে হাত পা বেধে জবাই করে হত্যা করে। হত্যার পরে আসামীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে পালিয়ে যায়। পবরর্তীতে শ্রীনগর থানার অভিযানিক দল ও জেলা গোয়েন্দা শাখা’র সমন্বয়ে মাদারীপুর ও মাগুরা জেলার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত শহিদুল ইসলাম লিটন, রতন হোসেন ও জাবেদ হোসেনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category