• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

শ্রীনগরে নিরব হত্যার বিচার দাবিতে মানববন্ধন

Lovelu / ১৬৪ Time View
Update : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

আব্দুল মান্নান সিদ্দিকী:

মুন্সীগঞ্জের শ্রীনগর  উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন কামারগাঁও  গ্রামে এস এস সি পরিক্ষার্থী নিরব  হত্যার খুনি  ও তার  সাথে জড়িত খুনিদের বিচারের দাবিতে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ ফেব্রুয়ারি রবিবার   সকাল ১০ টার দিকে  কামারগাঁও কাজী কমিউনিটি সেন্টার সামনে ঢাকা দোহার মহাসড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গত ৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার কামারগাঁও আলহাজ্ব কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কিছু বখাটেরা ইভটিজিং করে  এতে নিরব প্রতিবাদ করার জের ধরে ৯তারিখ শুক্রবার বিকালে কিশোর গ্যাংদের হাতে ছুরি আঘাতে গুরুতর আহত হয়। এলাকাবাসী উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসীর সূত্রে জানা যায় ইভটিজিং প্রতিবাদ করায় কিশোর গ্যাংদলের সদস্যরা তাকে কুপিয়ে হত্যা করে।

হত্যাকারীর ফাঁসি দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলটি কামারগাঁও কমিউনিটি সেন্টারের সামনে থেকে শুরু করে মুক্তিযোদ্ধা সংসদ পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় বালাশুর এসে রাস্তা অবরোধ করে প্রতিবাদ করা হয়।

মানববন্ধনে এলাকা বাসী সহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা  বিচার দাবী করে নিরব হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। ইতিমধ্যে হত্যাকারী ৫জনকে  গ্রেফতার করেছে র‌্যাব।এ সময় মানববন্ধনে বক্তাগণ দ্রুতসময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে তারা হত্যাকারীদের  সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দাবি করে বলনে,এমন ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য প্রশাসন ও জন প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করতেছি।মানববন্ধনে উপস্থিত ছিলেন,ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম একুল খান,ইউপি সদস্য রতন কুমার সাহা,সাবেক ইউপি সদস্য আবুল কাসেম বাবু, মিরাজ আহমেদ তানিন,শ্রীনগর উপজেলা ছাত্রলীগের  সভাপতি মোঃ শাওন খান,উপজেলা ছাএলীগের সহ-সভাপতি আবির মৃধা,ছাএলীগের নেতা কাজী শাকিব,ভাগ্যকুল ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি নাদিম শেখসহ এলাকার সর্বস্তরের জনগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category