আব্দুল মান্নান সিদ্দিকী:
৩১ আগস্ট বৃহস্পতিবার দুপুর দুইটায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ঢাকা দোহার সড়কে জাহানাবাদ কাদিরের দোকান সংলগ্ন মঙ্গল বেপারী মার্কেটে তৃতীয় তলায় দারসুল কুরআন মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সবক প্রদান উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিল সভাপতিত্ব করেন, হাফেজ ক্বারী নজরুল ইসলাম।অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,হযরত মাওলানা জুনায়েদ বিন হাতিম, হযরত মাওলানা ইসমাইল হোসেন,হাফেজ মুফতি মাওলানা মাইনুদ্দিন।
উপস্থিত ছিলেন, হাফেজ কারী মামুনুল হক,মোঃ আব্দুল মমিন,মাওলানা মামুনুর রশিদ,মাওলানা জুবায়ের,মাওলানা শহিদুল ইসলাম,মাওলানা সিদ্দিকুর রহমান,মাওলানা শামসুল হক, অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাহফিল শেষে নতুন ছাত্র-ছাত্রীদের সবক প্রদান করা হয়।
এরপর মোনাজাত শেষে, উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।