আব্দুল মান্নান সিদ্দিকীঃ
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন ‘তথ্য আপাঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুন বুধবার সকাল সাড়ে ১০টায় শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফিরোজা বেগমের সভাপতিত্বে ও প্রকল্পের তথ্য সেবা কর্মকর্তা ফাতেমা ইসলাম লিজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন।
আরও উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ কামরুজ্জামান,আটপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান,আটপাড়া মহিলা ইউপি সদস্যবৃন্দ।