• সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে ১ জনের  মৃত্যু

Lovelu / ২৬৯ Time View
Update : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

আব্দুল মান্নান সিদ্দিকী:

মুন্সীগঞ্জের শ্রীনগরে  সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রোকেয়া বেগম (৬০) নামে একজন বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে।
রবিবার ২৮ এপ্রিল সকাল সাড়ে ৯ টায় শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের কামারখোলা দারুস সুন্নাহ জিনিয়া সালেহিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর পূর্ব পাশে রেল লাইন পার হওয়ার সময় সুন্দরবন এক্সপ্রেস নামক ট্রেনের নিচে কাটা পড়ে পৃর্ব কামারখোলা গ্রামের মৃত ইয়াকুব সিকদার স্ত্রী রোকেয়া বেগম মারা যান।

প্রত্যক্ষদর্শী ও রেল কর্তৃপক্ষ জানান,, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি পদ্মা সেতু অভিমুখে যাচ্ছিল। সকাল সাড়ে  ৯টার দিকে মাশুরগাঁও এলাকা অতিক্রম করার সময় রোকেয়া বেগম তার নাতিকে মাদ্রাসায় রেখে
বাড়ি ফেরার সময়  অসাবধানতা বশত রেললাইনে উঠে পড়লে ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে মাওয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হাসান উর রহমান জানান, ট্রেন আসার সময় অসাবধানতাবশত রেললাইনে উঠে পড়ায় এদুর্ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির মরদেহ তার নিকটজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category