আব্দুল মান্নান সিদ্দিকী:
২৪ মার্চপ্রথম রোজা ও শুক্রবার হওয়ায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় প্রতিটি মসজিদে ধর্ম মুসল্লিদের ঢল নেমেছিল।জুমার নামাজে ,শিশু কিশোর ও বয়োবৃদ্ধ উপস্থিতিতে কানাই কানায় ভরে যায় মসজিদ গুলো, মসজিদের বারান্দা ভরে যাওয়ায় অনেক মুসল্লীকে রাস্তায় নামাজ রত অবস্থায় দেখা যায়।
মসজিদের ইমামগণ তাদের বয়ানে মাহে রমজানের গুরুত্ব ও ফজিলত সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেন।
জুমার নামাজ শেষে মোনাজাতে মহান আল্লাহর সাহায্য কামনা করেন আল্লাহ যেন সকল ধর্ম প্রাণ মুসলমানের হায়াত দান করেন তারা যেন প্রথম রোজা শেষ রোজা পর্যন্ত আল্লাহর হুকুম রোজা পালন করতে পেরে রহমত বরকত মাগফেরাত কামনা করে মহান আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারেন সে সুযোগ যেন আল্লাহ দান করেন ।