আব্দুল মান্নান সিদ্দিকী:
আগামী ২৯শে মে হতে যাচ্ছে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলাপরিষদ নির্বাচন।এ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীগণ প্রতীক পাওয়ার দিন হতে তাদের সমর্থক দের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে তাদের প্রতীক লিফলেট বিতরণ ,উঠান বৈঠক , ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করছেন।

Exif_JPEG_420
নির্বাচনী বিধি মোতাবেক প্রার্থীদের পোস্টারসুতলি দিয়ে টানানোর ফলে বাতাসে পত পত করে উড়ছে গ্রাম অঞ্চলের রাস্তাঘাট বাজার ও মার্কেটের দেয়ালে।
এছাড়াও মাইকিং করে গানের মাধ্যমে প্রার্থীরা ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে যাচ্ছেন ,প্রার্থী ও সমর্থকগণ, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে প্রচারণা চালানোর ফলে উপজেলায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।