মো: ফিরোজ উদ্দিন, শেরপুর:
দুই গ্রাম হেরোইনসহ শেরপুর নালিতাবাড়ীতে বাদশা মিয়া (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে নালিতাবাড়ী থানার কর্তব্যরত পুলিশ।
সোমবার ০৫ (ফেব্রুয়ারি) রাত ৭টা ৫০মিনিটে পৌর শহরের টেলিফোন এক্সচেঞ্জ অফিস এলাকায় তাকে আটক করা হয়। আটককৃত মোঃ বাদশা মিয়া নালিতাবাড়ি বাজার এলাকার মৃত সুলতান মিয়ার ছেলে।
জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের ওই এলাকায় পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় হাতেনাতে দুই গ্রাম হেরোইনসহ মোঃ বাদশা মিয়াকে আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া জানান,আটককৃত মোঃ বাদশা মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।