মো: ফিরোজ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের নকলায় বাংলাদেশ জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি কর্তৃক সকল ধর্মীয় প্রতিষ্ঠান সমুহের মধ্যে উন্নয়ন ও সংস্কারের জন্য অনুদানের চেক হস্তান্তর করা হয়।
২৭ সেপ্টেম্বর বুধবার দুপুরে মুজিব শতবর্ষ মুক্ত মঞ্চে উপজেলা প্রশাসনের আয়োজনে ওই অনুদানের চেক হস্তান্তর হয়। উপজেলার পৌরসভাসহ ৯ টি ইউনিয়নে মোট ৬৯ লক্ষ দুই হাজার তিনশত চৌত্রিশ হাজার টাকার চেক দেওয়া হয়। তার মধ্যে ১ নং গনপদ্দী ডিজিটাল ইউনিয়নে ৩৭টি মসজিদে ৩ লক্ষ ৭০ হাজার, ২ নং নকলা ইউনিয়নে ৪১ টি মসজিদে ৪ লক্ষ ১০ হাজার, ৩ নং উরফা ইউনিয়নে ৫ লক্ষ ৬০ হাজার, ৪ নং গৌড়দ্বার ইউনিয়নে ২৩ টি মসজিদে ২ লক্ষ ৩০ হাজার, ৫ নং বানেশ্বর্দী ইউনিয়নে ৩৯ লক্ষ ৯০ হাজার, ৬ নং পাঠাকাটা ইউনিয়নে ৫১টি ইউনিয়নে ৫ লক্ষ ১০ হাজার, ৭ নং টালকী ইউনিয়নে ৪২ টি মসজিদে ৪ লক্ষ ২০ হাজার, ৮ নং চর অষ্টধর ইউনিয়নে ৪৩ টি মসজিদে ৪ লক্ষ ৩০ হাজার, ৯ নং চন্দ্রকোনা ইউনিয়নে ৩১ টি মসজিদে ৩ লক্ষ ১০ হাজার, নকলা পৌরসভায় ৬৪ টি মসজিদে ৬ লক্ষ ৪০ হাজার এবং সকল ইউনিয়নের টিআর কর্মসূচীর ২য় কিস্তির আওতার খাত হতে ৩৫ টি মন্দির,গীর্জা, শ্মশান, ৯১ টি গোরস্থান, ৫৭টি মসজিদে ১৮ লক্ষ ৩০ হাজার, সকল মাদরাসায় ৬ লক্ষ এবং উপজেলার ৪ টি সংস্থায় ২ লক্ষ ২ হাজার ৩ শত ৩৪ টাকা। এসব চেক সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি নিজে উপস্থিত থেকে সকলের হাতে হাতে তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: শফিকুল ইসলাম জিন্নাহ।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আম্বিয়া খাতুন, যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: হাফিজুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মো খলিলুর রহমান, দপ্তর সম্পাদক মো: রফিকুল ইসলাম সোহেল, সহ দপ্তর সম্পাদক এফ এম কামরুল আলম রঞ্জু প্রমুখ এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।