• রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

শেরপুরের নকলায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা

Lovelu / ২০২ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

মো: ফিরোজ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি:

নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: রফিকুল ইসলাম সোহেল, উপজেলা মেডিকেল অফিসার ডা. মো: রাশেদুজ্জামান রাতুল, পরিবার পরিকল্পনা অফিসার ডা. এইচ এম সরোওয়ার্দ্দী বাবু, সহকারী মেডিকেল অফিসার কানিজ ফাতেমা, টালকী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: জিয়াউর রহমান, নকলা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় আরো উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন ইউনিয়নের মাঠ কর্মীবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ।

এ্যাডভোকেসি সভা সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মো: দিদারুল আলো আমিন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category