• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ

Lovelu / ২৮৩ Time View
Update : সোমবার, ২২ মে, ২০২৩

মো:রাসেল মোল্লা,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ প্রকাশ্য জনসভায় আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ২২মে সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল নিয়ে তারা ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ও গোলাকান্দাইল এলাকা প্রদক্ষিণ করে। পরে ভুলতা স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা।

সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, কাঞ্চন পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও গোলাকান্দাইল ইউপি চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহেদ আলী, ভুলতা ইউপি চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল হক ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাছুম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শীলা রাণী পাল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বিএনপি নেতা চাঁদের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ও ঔদ্ধত্যপূর্ণ। প্রধানমন্ত্রীকে হত্যা করে তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। স্বাধীনতা লুন্ঠিত করতে চায়। বাংলাদেশের অব্যাহত উন্নয়নকে বাধাগ্রস্থ করতে চায়। অবিলম্বে উষ্কানিদাতাদের সহ বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করতে হবে।

উল্লেখ্য গত ১৯মে শুক্রবার ১০ দফা দাবিতে রাজশাহীতে আয়োজিত সমাবেশে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category