• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি কৃষকদের শ্রম কমাতে আধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি পৌঁছে দিচ্ছে: মোহাম্মদ জালাল উদ্দিন এমপি সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

শীতার্ত মানুষের পাশে বর্তমান সরকার….অ্যাড.নুরুল আমিন রুহুল এমপি

Lovelu / ৩৪৮ Time View
Update : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

মাহবুব আলম লাভলু :
আলহাজ্ব অ্যাড.নুরুল আমিন রুহুল এমপি বলেছেন, শীতার্ত মানুষের পাশে বর্তমান সরকার। মাননীয় প্রধানমন্ত্রী নিদের্শনায় সারা দেশে নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রধান মন্ত্রী উপহার ও নিজ অর্থায়নে বিতরণ করা হচ্ছে শীতবস্ত্র। শনিবার দুপুরে মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়ন পরিষদে শীতবস্ত্র বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ সব কথা বলেন।
তিনি আরো বলেন,বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় সকলকে টিকা গ্ৰহন, মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে। করোনা মোকাবেলায় সকলকে মাস্ক ব্যবহার ও টিকা গ্ৰহন করতে হবে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে করোনা কালীন দুঃস্থ অসহায়দের পাশে থেকে যার যার সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।

সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল করিম সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুলতানাবাদ
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন।

উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ।

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুলের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category