• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
Headline
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক মতলবে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান  ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা চাঁদপুর-কুমিল্লা সড়কে ডাকাতির প্রস্তুতি: দেশীয় অস্ত্রসহ আটক কুমিল্লা আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ: সবুজের ছায়ায় ন্যায়বিচারের অঙ্গীকার ত্রিশালে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

কচুয়ায় পৌর আওয়ামী লীগের সাথে মতবিনিময় সভা

শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা ক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে তা অব্যাহত রাখতে যোগ্য নেতাকে নির্বাচিত করতে হবে …….ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

Lovelu / ৩১৫ Time View
Update : সোমবার, ১০ জুলাই, ২০২৩

ওমর ফারুক সাইম॥

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার অনুশাসন অনুযায়ী কচুয়াকে সামনে এগিয়ে নেওয়ার জন্য পৌর আওয়ামী লীগ যা করণীয় তা করবেন। এই পৌরসভা গঠনের পর দর্শণীয় উন্নয়ন ঘটেছে। ব্যবসা বানিজ্য প্রসারিত হয়েছে। কচুয়ার উপর দিয়ে ৪ লেন বিশিষ্ট মহাসড়ক নির্মাণ হলে ব্যবসা, বানিজ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা ব্যাপক প্রসারিত হবে। তার জন্য আপনারা সবাই জননেত্রী শেখ হাসিনা সরকারকে সমর্থন করবেন। তার স্থানীয় প্রতিনিধি হিসেবে আমাকে সমর্থন করবেন সে বিশ্বাস আমার আছে। আগামী নির্বাচনে যাকে আপনারা যোগ্য মনে করবেন তাকেই আপনারা ভোট দিবেন। কচুয়ায় শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা ক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে তা অব্যাহত রাখতে যোগ্য নেতাকে নির্বাচিত করতে হবে। কচুয়া পৌরসভাকে সারাদেশে প্রথম সারির পৌরসভায় রূপান্তরিত করা হবে।

তিনি  রবিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইঁয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.ইকবাল আজিজ শাহীনের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা, চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য রওনক আরা রত্না, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো.জাবের মিয়া, কড়ইয়া ইউনিয়ন ইউপি চেয়ারম্যান সালাম সওদাগর, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সালমা শহিদ, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন বাটা, জাবরুল হাসান শাহীন, আওয়ামী লীগ নেতা ফারুক মিয়াজী প্রমূখ।
অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাচার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিন্নত আলী তালুকদার, পাথৈর ইউনিয়ন আওয়ামী লীগের আলা উদ্দিন লিটন, সাধারন সম্পাদক মো. ফারুক হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন, পৌর কাউন্সিলর কামাল হোসেন অন্তর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জি. ইব্রাহিম খলিল বাদলসহ পৌরসভা আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category