• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি কৃষকদের শ্রম কমাতে আধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি পৌঁছে দিচ্ছে: মোহাম্মদ জালাল উদ্দিন এমপি সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

শিক্ষার্থীদের যৌন হয়রানির প্রতিবাদে কচুয়ায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Lovelu / ২৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিনিধি ॥

কচুয়া উপজেলার রহিমানগর ইউসুফ সফর আলী দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ মনিরুজ্জামানের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করা হয়েছে। বৃহস্পতিবার ১১টায় মাদ্রাসার বর্তমান শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি রহিমানগর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ বাজার কলেজ গেইট বাস-স্ট্যান্ড সড়কে মানববন্ধনে মিলিত হয়।

প্রতিবাদে অধ্যায়নরত শিক্ষার্থীরা জানান, মাদ্রাসা সুপার মোহাম্মদ মনিরুজ্জামান বিগত দিনে একের পর এক মাদ্রাসার ছাত্র-ছাত্রীদেরকে যৌন-নিপীড়ন ও অশ্লীলতার ঘটনার সাথে জড়িত রয়েছে। আমরা মাদ্রাসা সুপারের অবিলম্বে পদত্যাগ ও শাস্তির দাবি জানাচ্ছি।

এসময় মানববন্ধনে প্রাক্তন শিক্ষার্থী তারেক মাহমুদ, সুজন, তন্ময়, বর্তমান শিক্ষার্থী সানজিদা, ইশরাত, খাদিজা, তানজিনা, ইসফা, সুরাইয়া, পারুল, আয়েশা, আছমা, সাইমা, লিমা, জাবেদ, শামিম, বুলবুল, সাব্বির, ওমর, মেহেদী রাহিম, হাসান সহ অভিভাবকবৃন্দ অংশগ্রহন করেন।
তবে এ ব্যাপারে অভিযুক্ত মাদ্রাসার সুপার মোঃ মনিরুজ্জামান মুঠোফোনে তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। মাদ্রাসার জনৈক এক শিক্ষক সুপার হওয়ার স্বপ্ন দেখে কিছু শিক্ষার্থীদের আমার পিছনে লেলিয়ে দিয়ে মানববন্ধন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category