• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
Headline
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক মতলবে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান  ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা চাঁদপুর-কুমিল্লা সড়কে ডাকাতির প্রস্তুতি: দেশীয় অস্ত্রসহ আটক কুমিল্লা আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ: সবুজের ছায়ায় ন্যায়বিচারের অঙ্গীকার ত্রিশালে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

শত ভাগ পাশের সাফল্যে আঙ্গারু এস.এ বালিকা বিদ্যালয়

Lovelu / ২৫১ Time View
Update : শনিবার, ১৮ মে, ২০২৪

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আঙ্গারু এস.এ বালিকা উচ্চ বিদ্যালয়ে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ সহ শতভাগ সাফল্য অর্জন করেছে।ফলাফল প্রকাশের পর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বাঁধ ভাঙ্গা উচ্ছাস ছড়িয়ে পড়ে। 
এ উপলক্ষ্যে গতকাল সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে ছাত্রীরা বাদ্যযন্ত্র নিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে। পরে বিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও কমিটির সদস্যদের অংশ গ্রহণে এক আনন্দ শোভা যাত্রা বের হয়। শেষে মিষ্টি বিতরণও করা হয়।
অত্র এলাকায় নারী শিক্ষা বিস্তারে আঙ্গারু এস.এ বালিকা উচ্চ বিদ্যালয়টি অনন্য ভুমিকা পালন করে আসছে।শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম,মেধা, আন্তরিকতা ও নিরলস পাঠদানে প্রতি বছরই জেএসসি,এসএসসিসহ সকল পরীক্ষায় গৌরবজ্বোল ভুমিকা পালন করে আসছে।
প্রধান শিক্ষিকা মোছা. হুসনে আরা বলেন,প্রতিষ্ঠানটির শুরু থেকেই শিক্ষা ক্ষেত্রে যথারিতী সাফল্য অর্জন করে আসছে।আমাদের এ কৃতিত্বের মুল কারিগর হলেন,বিদ্যালয়ের সচেতন ম্যানেজিং কমিটি ও নিবেদিত প্রাণ শিক্ষকমন্ডলী।শিক্ষকদের পরিশ্রমের ফসলই আজ  জিপিএ-৫ ও শতভাগ পাশ।
তিনি আরও বলেন,সকলের সহযোগীতা ও সুদৃষ্টি থাকলে অতীত এবং বর্তমানের ন্যায় ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি তাদের ধারাবাহিকতা ধরে রাখবে বলে আশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category