• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
Headline
সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

লাভে বেড়েছে সরিষা চাষ

Lovelu / ৪৬৯ Time View
Update : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

মোঃ লোকমান হোসেন মিলনঃ
স্বল্প সময়ের, স্বল্প খরচে অধিক ফলন এবং ভোজ্যতেলের মূল্য বৃদ্ধিতে সিরাজগঞ্জের রায়গঞ্জে সরিষা চাষে ঝুঁকেছেন চাষিরা। উপজেলায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে সরিষার আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূল থাকলে সরিষার ভালো ফলন পাওয়ার আশা করছেন স্থানীয় কৃষকেরা।
গত মৌসুমে উপজেলার ৯টি ইউনিয়নে ৪  হাজার  ৫০ হেক্টর জমিতে সরিষার চাষ করা হয়েছিলো। এ বছর কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিতক চাষিদের মাঝে সরকারিভাবে কৃষি প্রণোদনা বিতরণ করায় এবার সরিষার আবাদ বেড়েছে।
সরেজমিনে দেখা যায়, কৃষকেরা আমন ধান ঘরে তোলার পাশাপাশি সরিষা চাষের জন্য জমি প্রস্তত করছে। কেউ কেউ আবার সরিষা রোপন করে দুই সপ্তাহ পর কীটনাশক স্প্রে করছে। আর কয়েকদিন পর হলুদ ফুলে ছেয়ে যাবে দিগন্ত জোড়া মাঠ।
উপজেলার সরিষা চাষি আল আমিন তালুকদার বলেন, জমি তো ফেলে রেখে লাভ নাই। তাই স্বল্প সময়ের কম খরচে সরিষা চাষ করা যায়। বর্তমান বাজারে তেলের দাম যে বেড়েছে, তেল কিনে খাওয়া সম্ভব না। তাই জমিতে বারি-১৪ ও টরি-৭ জাতের সরিষা চাষ করেছি। পরিবারে তেলের চাহিদা পূরণের পাশাপাশি সরিষা বিক্রি করে বোরো আবাদের খরচ যোগান দিতে পারব। এবারও সরিষার ভালো ফলনের আশা করছেন তিনি।
আরেক সরিষা চাষি আবু সুফিয়ান তালুকদার বলেন, সরিষার রোপন করতে বিঘাপ্রতি প্রায় আড়াই থেকে তিন হাজার টাকা খরচ হয়। এ বছর ৬ বিঘা জমিতে বারি-১৪, টরি-৭ জাতের সরিষা লাগিয়েছি। সরিষা গাছ ভালো হয়েছে। ফলনও ভালো পাওয়া যাবে বলে আশা করছেন তিনি।
উপজেলা উপ-সহকারী জহুরুল ইসলাম  বলেন, সরকারিভাবে বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে উন্নতমানের সরিষা বীজ ও সার সহায়তা দেওয়া হয়েছে। এ জন্য কৃষকেরা আগ্রহী হয়ে এবারও সরিষা চাষ করেছেন। আমরা আশাবাদী, উপজেলায় আগামীতে সরিষার আবাদ আরও বৃদ্ধি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category