• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

রূপগঞ্জে ৭৪ তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন

Lovelu / ২১৪ Time View
Update : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

মানব-মর্যাদা, স্বাধীনতা আর ন্যায়পরায়নতা, দাঁড়াবো সকলেই অধিকারের সুরক্ষায়’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে।

১০ ডিসেম্বর শনিবার বিকালে দিবসটি উপলক্ষে কাঞ্চন এলাকায় মানবাধিকার কমিটির কার্যালয়ের সামনে আলোচনা সভা ও একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কাঞ্চন বাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনার কাঞ্চন পৌরসভা শাখার সভাপতি সাংবাদিক মোঃ আতাউর রহমান মোল্লা।

সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ্জাহান ভুঁইয়া, কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, কাঞ্চন পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম রসুল কলি, বাংলাদেশ মানবাধিকার কমিশনার রূপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আওয়ার মোল্লা, কাঞ্চন ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, কাঞ্চন পৌরসভার কাউন্সিলর মোসাঃ মিনারা বেগম, মসকো গ্রুপের ম্যানেজার হাবিবুর রহমান শাহিন প্রমুখ।

পরে সভায় বক্তারা এ দিবসটির তাৎপর্য তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category