• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

রূপগঞ্জে ৬টি মোটর সাইকেলসহ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

Lovelu / ২১৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

মোঃ রাসেল মোল্লা,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ছয়টি চোরাই মটরসাইকেল উদ্ধারসহ চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ ও ১৫ ডিসেম্বর বুধবার ও বৃহস্পতিবার রূপগঞ্জ, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩০ ও ৩১। তারিখ-১৫/১২/২০২২ ইং।

গ্রেফতারকৃতরা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শ্যাম গ্রামের আলহাজ্ব ধনু মিয়ার ছেলে জসীম উদ্দিন (৩০), বাড়াইল গ্রামের রুপন মিয়ার ছেলে মোঃ রুহুল আমিন (২৫), মোরশেদ মিয়ার ছেলে সমীর মিয়া (২২), মৃত আবু সাঈদ মিয়ার ছেলে তানভীর মিয়া (২৫) ও কুমিল্লা জেলার মুরাদনগর থানার বাখন নগর গ্রামের আব্দুল হকের ছেলে আব্দুর রহমান (২০)।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category